০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর রামগতিতে খাল থেকে ১,৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

  • আপডেট: ০৪:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 20

Screenshot

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এ জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসল পাড়া এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম শনাক্ত করা হয়। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটে ড্রামগুলো পানি থেকে উত্তোলন করা হয়।

প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১,৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা থেকে একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে জ্বালানি তেল এনে ওই স্থানে মজুদ করে রেখেছিল। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়।

রামগতি থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং জব্দ তালিকা অনুযায়ী তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর রামগতিতে খাল থেকে ১,৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

আপডেট: ০৪:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬