০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রভাবশালীদের সুযোগ নেওয়া ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিমন্ত্রীর

  • আপডেট: ০৪:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 24

নিজস্ব প্রতিবেদন : সমাজে অপরাধ ও বিভিন্ন ধরনের বিরোধের সুযোগ নিয়ে প্রভাবশালীরা যেন ফায়দা তুলতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রভাবশালী কিছু ব্যক্তি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। যেখানে যেটা সুবিধা, তারা সেটাই ব্যবহার করে। ফলে অনেক সময় অযাচিত প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এধরনের পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সে জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে আমাকে, আমাদের দলকে বা প্রশাসনকে অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বিরোধ নিষ্পত্তিতে ন্যায় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোটখাটো বিরোধ যেন বড় আকার ধারণ না করে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রকৌশলী (বিএডিসি) আব্দুল্লাহ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

Tag :
সর্বাধিক পঠিত

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ

প্রভাবশালীদের সুযোগ নেওয়া ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিমন্ত্রীর

আপডেট: ০৪:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬