১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: ০৪:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • 8

Oplus_16908288

বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মসজিদ মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদ মার্কেটের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার চেষ্টা করা হলে মার্কেটের বৈধ ব্যবসায়ীরা তাতে বাধা দেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে একযোগে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধনে অংশ নেয়।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দখলচেষ্টার সঙ্গে জড়িত মনু, রকি, রবিনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ০৪:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬