০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের: শোকে স্তব্ধ ভবভদ্রী গ্রাম

  • আপডেট: ০২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 9

কবির আহমদ ফারুক:
গাছে উঠেছিলেন পরিবারের প্রয়োজন মেটাতে, কিন্তু আর ফিরে আসা হলো না নিজের ঘরে। জীবনের অগণিত স্বপ্ন, আশা আর প্রিয়জনদের ভালোবাসা পেছনে ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের কিশোর শাহাদাত হোসেন।
রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে নারিকেল গাছে ওঠার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শাহাদাত হোসেন ভবভদ্রী গ্রামের চকিদার বাড়ির হারুন অর রশীদের বড় ছেলে। পরিবারের আশা-ভরসার প্রতীক এই কিশোরের আকস্মিক মৃত্যু স্বজনদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।
হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের মাতম শুরু হয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। মায়ের বুকের ধন, বাবার স্বপ্ন আর ভাই-বোনদের প্রিয় মুখটি চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার বেদনা কেউ সহজে মেনে নিতে পারছেন না।
মরহুম শাহাদাত হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন শাহাদাত হোসেনকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

Tag :
সর্বাধিক পঠিত

নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের: শোকে স্তব্ধ ভবভদ্রী গ্রাম

নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের: শোকে স্তব্ধ ভবভদ্রী গ্রাম

আপডেট: ০২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬