০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবার আগে বাংলাদেশ: লক্ষ্মীপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট: ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • 5

নিজস্ব প্রতিবেদক : ‘আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জেলা পুলিশ, লক্ষ্মীপুর। বুধবার (১৩ মে) রাতে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা। প্রধান আলোচক হিসেবে তিনি পুলিশ সপ্তাহের গুরুত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর-এর সভানেত্রী জনাব শারমিন আক্তার এবং সহ-সভানেত্রী জনাব খায়রুন নাহার বন্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রূপক চন্দ্র পাল ও জনাব মোঃ এহসানুল করিম।

সাংস্কৃতিক সন্ধ্যায় জেলার ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) সহ সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক গান, কবিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি পুলিশ সদস্যদের মাঝে এক আনন্দঘন আবহ তৈরি করে।

Tag :
সর্বাধিক পঠিত

সবার আগে বাংলাদেশ: লক্ষ্মীপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ: লক্ষ্মীপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬