০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

এমপির খালের ভাঙা কালভার্টে দুর্বিষহ জনজীবন

  • আপডেট: ০১:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 18

Oplus_16908288

বিজয়ের আলো নিউজ ডেস্ক :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফরাজি পাড়া এলাকায় এমপির খালের ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৩৫ বছর আগে নির্মিত কালভার্টটি কয়েক বছর ধরে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসা ও মোল্লা মার্কেটসংলগ্ন এই সড়কটি এলাকার মানুষের অন্যতম প্রধান চলাচলের পথ। প্রতিদিন হাজারের বেশি মানুষ সড়কটি ব্যবহার করেন। কিন্তু কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে শিক্ষার্থী, কৃষক, মুসল্লি ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জোয়ার-ভাটার পানিতে কালভার্টটি প্রায় সময় তলিয়ে থাকে। এতে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সমস্যা হয়। কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না। স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনানেয়াতেও দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ থাকায় এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় বাসিন্দা নুরনবী শাওন বলেন, বর্ষা এলেই আমাদের দুর্ভোগ বেড়ে যায়। কালভার্টটি পানির নিচে তলিয়ে থাকে। কৃষক, শিক্ষার্থী, পথচারী সবাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দ্রুত এটি পুনর্নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে।

স্থানীয় বাসিন্দা ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসানাত বলেন, বর্ষাকালে জোয়ারের সময় অনেক ক্ষেত্রে তিনি স্কুলে যেতে পারেন না। আবার স্কুল থেকে ফেরার সময় জোয়ার বেশি থাকলে ভিজেই বাড়ি ফিরতে হয়। তিনি বলেন, স্থানীয় শিক্ষার্থীরাও অনেক সময় স্কুল ও মাদ্রাসায় যেতে পারে না। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

এ বিষয়ে জানতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Tag :
সর্বাধিক পঠিত

এমপির খালের ভাঙা কালভার্টে দুর্বিষহ জনজীবন

এমপির খালের ভাঙা কালভার্টে দুর্বিষহ জনজীবন

আপডেট: ০১:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬