০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

লক্ষ্মীপুরে বাজুসের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০৪:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 18

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুর পৌর বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটস্থ ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাজুস লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটি।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। প্রধান বক্তা ছিলেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী ও সহদেব কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরী, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ভাষান কর্মকার ও অঞ্জন কুরী, চন্দ্রগঞ্জ থানা আঞ্চলিক কমিটির আহ্বায়ক চন্দন কর্মকার, পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় এবং মহাজনী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পাল।

এছাড়া সভায় লক্ষ্মীপুর জেলা বাজুসের কার্যনির্বাহী সদস্য কার্তিক দেবনাথ, সবুজ বিশ্বাস, অনুপ রায়, মো. হারুন অর রশিদ, সমীর কর্মকার, সঞ্জীব কর্মকারসহ প্রায় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাজুসের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি স্মার্ট কার্ড ও সনদ বিতরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে বাজুসের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়।

Tag :

লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন

লক্ষ্মীপুরে বাজুসের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৪:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬