১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান,,,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

  • আপডেট: ০২:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 74

লক্ষ্মীপুর প্রতিনিধি:
চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা), ২৯ জুন ২০২৫ বিকেল ৪টায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পরিদর্শন করেন।

জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শনের পর তিনি চন্দ্রগঞ্জ থানায় উপস্থিত হন। থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়জুল আজীম (নোমান) ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন। পরে থানার প্রাঙ্গণে চৌকস পুলিশ দলের পক্ষ থেকে ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হকসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রেজিস্ট্রার সংরক্ষণ, জনসেবার মান ও ফোর্সদের মনোভাব সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তিনি চন্দ্রগঞ্জ থানার অফিসার, ফোর্স ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন,
“পুলিশ জনগণের সেবক—এই চেতনা হৃদয়ে ধারণ করে সবাইকে পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানাকে হতে হবে নিরাপত্তার আশ্রয়স্থল এবং বিচারপ্রার্থীর আস্থার কেন্দ্রবিন্দু।”

তিনি আরও বলেন,
“সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে শালীন, সহনশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যেক পুলিশ সদস্যের মৌলিক কর্তব্য।”

ডিআইজি পলাশ পুলিশ সদস্যদের উদ্দীপনা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান,,,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

আপডেট: ০২:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫