১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

চন্দ্রগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত ডেন্টাল ক্লিনিকে ছাদ ধসে আহত রোগী

  • আপডেট: ০৩:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • 109

Oplus_131072

বিজয়ের আলো ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত ডেন্টাল ক্লিনিকে ছাদ ধসে পড়ে একজন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে চন্দ্রগঞ্জের আল ফারাহ মার্কেটে অবস্থিত ‘জাবির ডেন্টাল কেয়ার’-এ এ ঘটনা ঘটে।

আহত রোগীর নাম আরমান হোসেন (২৯)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দাঁতের চিকিৎসা নিতে ক্লিনিকে গেলে হঠাৎ ভবনের ছাদের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। এতে তার বুকে আঘাত লাগে এবং হাত কেটে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ এসএসকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেন্টাল ক্লিনিকটি পরিচালনা করছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীনভাবে ভাড়া দিয়ে আসছেন মালিক ছিদ্দিক হুজুর। স্থানীয়দের অভিযোগ, ভবনটি বহু পুরাতন ও ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা না রেখেই ক্লিনিক পরিচালনা করা হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।

ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভবনটি ঝুঁকিমুক্ত করা ও এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৭ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চন্দ্রগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত ডেন্টাল ক্লিনিকে ছাদ ধসে আহত রোগী

আপডেট: ০৩:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫