০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ডাকাতিকালে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

  • আপডেট: ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 23456

বিজয়ের আলো ডেক্স:
লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার নামে এক নারীর হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাতের কোন একসময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকার নুরু মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। ওই নারী বাসায় একাই ছিলেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের স্বজন, প্রতিবেশী ও পুলিশ জানায়.
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশিরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে। এসেময় গ্রহবধু নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে প্রতিবেশিরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। স্বজনদের দাবি ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশী ও স্বজনরা জানায়,নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। এতে বাসায় তিনি একাই থাকেন। সোমবার রাতের কোন একসময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে উপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা তা সঠিক তথ্য দিতে পারেনি কেউ।
নাহারের মেয়ে জামাই দুবাই প্রবাসী মো. নজীর জানান, তার শ্বাশুড়ি একাই বাসায় থাকতেন। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে তার শ্বাশুড়িকে হত্যা করেছে। বাসায় থাকা স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

গরমে স্বস্তির পরশ তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম

লক্ষ্মীপুরে ডাকাতিকালে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আপডেট: ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪