০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার ৩৭ আসামি খালাস

  • আপডেট: ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • 6735

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা।

আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যেমূলকভাবে ৩৭ বিএনপি নেতাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন- রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ৩৭ জন। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবদলের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণে আদালতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়নি। এতে আদালত তাদের খালাস দেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাবে ‘লুটপাটের মহোৎসব’

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার ৩৭ আসামি খালাস

আপডেট: ১০:১৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২