১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা শ্রমিক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট: ০৪:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • 7214

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে “দুঃস্থ শ্রমিকদের পাশে দাড়াই – মলিন মুখে হাসি ফুটাই” এই স্লোগান নিয়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ চন্দ্রগঞ্জ থানা শাখার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ উত্তর বাজার শ্রমিক লীগের কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য এম ছাবির আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এসময় চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ অসহায় শ্রমিকদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রী-পিজ ও নগদ টাকা তুলে দেন অতিথি বৃন্দ।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাবে ‘লুটপাটের মহোৎসব’

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা শ্রমিক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: ০৪:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২