০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ভাই আটক

  • আপডেট: ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • 1832

বিজয়ের আলো ডেস্ক:
পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ ভাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) ভোররাতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো, উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে ইকবাল হোসেন (৩৭) ও মান্নু ব্যাপারী (৩৫)।

জেলা গোয়েন্দো পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখানে নিজ বাড়ি থেকে উল্লেখিত দু’জনকে আটক ও তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পিস্তলের চার রাউন্ড গুলি এবং দু’টি দেশী ওয়ান শূট্যারগান ও সাত রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ভাই আটক

আপডেট: ০৯:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১