লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৬–২০২৮ দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার ৫ম দিনে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পৌর এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রার্থীদের সমর্থকরা। এ সময় ভোটারদের কাছে নিজেদের প্রার্থিতা ও বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন তারা।
আগামী ২৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা বাজুসের ২০২৬–২০২৮ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা এখন জমে উঠেছে।
প্রচারণাকালে ভোটারদের উদ্দেশে সত্য, সুন্দর, স্বচ্ছ ও পরিচ্ছন্ন নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করে প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি থাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রচারণার ব্যস্ততাও বাড়ছে। ভোটাররা আগামী ২৪ সেপ্টেম্বর তাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রচারণায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শিরোনাম:
লক্ষ্মীপুরে বাজুস নির্বাচনী প্রচারণার ৫ম দিনে পৌর এলাকায় গণসংযোগ
Tag :









