লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মরহুম বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত চন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
রেনেসাঁ মডেল একাডেমির আয়োজনে এবং বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ দেখা যায়।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিক উল্লাহ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের কর্ণধার তোফাজ্জল হোসেন সবুজ,চন্দ্রগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ, আজিম হোসেন হারুন, সদস্য সচিব কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম হৃদয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন,, সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ার ও পরিচালক ফয়সাল করিম সনেট জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তোলাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের উদ্যোগ চন্দ্রগঞ্জ অঞ্চলে শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থী তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






