০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইনসাবের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন সভাপতি আব্দুল মাহবুদ, সম্পাদক নুর আলম

  • আপডেট: ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 2

লক্ষ্মীপুর প্রতিনিধি: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার লক্ষ্মীপুর-রামগতি সড়কে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মাহবুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নুর আলম। এছাড়া কার্যকরী সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও মো. জাকির হোসেন বাবলুসহ বিভিন্ন পদে ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মিয়া মো. বোরহান উদ্দিন বিটু। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. একরামুল হক ফারভেজ।

নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মাহবুদ বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

Tag :

ইনসাবের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন সভাপতি আব্দুল মাহবুদ, সম্পাদক নুর আলম

ইনসাবের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন সভাপতি আব্দুল মাহবুদ, সম্পাদক নুর আলম

আপডেট: ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬