০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: ০২:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 9

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অপহরণের চেষ্টা ও যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে গণপরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও কয়েকজন বখাটে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় স্থানীয় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এলাকাবাসীর মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, অভিভাবক ও স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ০২:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬