০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

জনমতের ভিত্তিতে আধুনিক ও জনবান্ধব লক্ষ্মীপুর পৌরসভা গড়ার অঙ্গীকার রেজাউল করিম লিটনের

  • আপডেট: ০১:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 46

লক্ষ্মীপুর প্রতিনিধি:আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনমতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন। তিনি বলেছেন, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। এ লক্ষ্যে উন্নয়নের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

রেজাউল করিম লিটন বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলা হবে। নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। উন্নয়নের পরিকল্পনা হবে জনগণের মতামত ও প্রয়োজনকে কেন্দ্র করে।”

তিনি বলেন, “লক্ষ্মীপুর পৌরসভাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধার উন্নয়নের পাশাপাশি নিরাপদ নগর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচিত হওয়া নয়, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। পৌরবাসীর প্রত্যাশা পূরণে একটি সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রয়োজন।”

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

জনমতের ভিত্তিতে আধুনিক ও জনবান্ধব লক্ষ্মীপুর পৌরসভা গড়ার অঙ্গীকার রেজাউল করিম লিটনের

আপডেট: ০১:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬