০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট: ০৬:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 22

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে লিটন (পিতা- আবুল কালাম) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের বাসিন্দা। তাকে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি অপহরণ মামলায় আদালত তাকে ১৪ বছরের সাজা প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর আলম ওরফে লিটন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: ০৬:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬