০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সারাদেশের মতো লক্ষ্মীপুরেও প্রত্যয় পরিবারের মাদকবিরোধী জনসচেতনতা কর্মসূচি

  • আপডেট: ০৪:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 43

লক্ষ্মীপুর প্রতিনিধি:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয় পরিবার’ সারাদেশব্যাপী মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তারা সবাইকে মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও মাদকবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি লেখক মোঃ ইউছুফ, লক্ষ্মীপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আহম্মেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রনি, পৌর ৪ নম্বর ওয়ার্ড আহবায়ক আমির হোসেন জিসান, যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন, জাবেদ হোসেন, রাছেল, ফাহিম, সাকিব প্রমুখ।

কর্মসূচি শেষে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সচেতনতা কার্যক্রম সমাজ থেকে মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে।

Tag :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশের মতো লক্ষ্মীপুরেও প্রত্যয় পরিবারের মাদকবিরোধী জনসচেতনতা কর্মসূচি

আপডেট: ০৪:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫