০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

অসুস্থ আবুল কালাম আজাদকে দেখতে কুর্মিটোলা হাসপাতালে গেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • আপডেট: ০৪:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 124

Oplus_16908288

বিজয়ের আলো ডেস্ক:
দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ (জনপ্রিয়ভাবে যিনি “কালা মুন্সী” নামে পরিচিত) কে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তিনি আবুল কালাম আজাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আবুল কালাম আজাদ একজন ত্যাগী ও নিরলস নেতা। দলে তার অবদান অপরিসীম। আমরা তার সুস্থতা কামনা করছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে আছি এবং থাকব।

হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ও থানা বিএনপির একাধিক নেতাকর্মী। তাঁরা সবাই আবুল কালাম আজাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পেলেন ফারুক হোসাইন

অসুস্থ আবুল কালাম আজাদকে দেখতে কুর্মিটোলা হাসপাতালে গেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আপডেট: ০৪:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫