০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং দেওপাড়া ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত

  • আপডেট: ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 134

নিজস্ব প্রতিবেদক
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে ৫ নং দেওপাড়া ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সদস্যদের ব্যাপক অংশগ্রহণে একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফলে মনির হোসেন সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল হক চৌধুরী বাবলু এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল মোতালেব।

নতুন নেতৃত্বের প্রতি দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে। নির্বাচিতরা সবাইকে সঙ্গে নিয়ে ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ। ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এ ধারা বিএনপির সাংগঠনিক গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

Tag :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে অতিরিক্ত দায়িত্ব পেলেন ফারুক হোসাইন

চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং দেওপাড়া ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত

আপডেট: ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫