০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে চলন্ত বাস খালে, সুপারভাইজার নিহত

  • আপডেট: ০৬:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • 6650

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। এ ঘটনায় ৬ যাত্রী আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজনগ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন- বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।

পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

বাস স্টাফ মফিজুল ইসলাম বলেন, সিএনজিতে যাত্রী ছিল। যদি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। সিএনজিকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা গেছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনে পুলিশ। এদের মধ্যে একজন মারা গেছেন। আহত ৬ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

গরমে স্বস্তির পরশ তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম

লক্ষ্মীপুরে চলন্ত বাস খালে, সুপারভাইজার নিহত

আপডেট: ০৬:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২