০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় আত্মসাৎকৃত স্বর্ণালংকার উদ্ধার: আইজিপি’র পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও এসআই

  • আপডেট: ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 16

্লক্ষ্মীপুর প্রতিনিধি : দায়িত্ব পালনে উল্লেখযোগ্য সাফল্য এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আত্মসাৎকৃত বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধারের স্বীকৃতিস্বরূপ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পুরস্কৃত হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) এবং উপ-পরিদর্শক (এসআই-নিঃ) সাজ্জাদ হোসেন চৌধুরী।

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আইজিপি মোঃ আলী হোসেন ফকির তাঁদের এই পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই সম্মাননা হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর থানাধীন সমসেরাবাদ ০৮ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের ‘তমা শিল্পালয় এন্ড জুয়েলার্স’, পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের থানা রোডের ‘শিবানী শিল্পালয়’ ও ‘পূনম শিল্পালয়’ এবং স্বর্ণকার রোডের ‘বণিক শিল্পালয়’ নামক জুয়েলারি দোকানগুলো থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার আত্মসাতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আত্মসাৎকৃত ২১ ভরি ১২ আনা ৫ রত্তি ২ পয়েন্ট স্বর্ণালংকার এবং ১০ আনা ৫ রত্তি ৪ পয়েন্ট রুপা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তাঁদের এই দ্রুত পদক্ষেপ, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই আইজিপি কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত