০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট: ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 1

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উৎসবমুখর পরিবেশে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।
‘জাতির জন্য নিজেকে গড়’—এ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহী করে তুলতে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি।
এবারের পরীক্ষায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬১টি স্কুল ও মাদ্রাসার মোট ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫৫৬ জন ছাত্র ও ৬৯১ জন ছাত্রী। অংশগ্রহণকারীদের মধ্যে মুসলিম ১ হাজার ১৮২ জন এবং হিন্দু সম্প্রদায়ের ৬৫ জন শিক্ষার্থী ছিল।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুহা. হাফিজুর রহমান সজীব। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন আনোয়ার হোসাইন ও মো. আরিফ হোসাইন। এ সময় সংগঠনের সদস্য মো. ওমর শাকিল, ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্নপত্র সহজ ও পরিচিত মনে হয়েছে বলে জানায়। অভিভাবকরাও এমন মেধাভিত্তিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬