১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের শিকার কৃষকদল নেতা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: ০৯:২৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 43

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কৃষক দল নেতা শামীম গাজী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় শামীম তার ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটসহ তার সমর্থিত নেতাকর্মীদের অত্যচার নির্যাতনের অভিযোগ করেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজের বিরুদ্ধে।

শামীম রায়পুর উপজেলা কৃষকদরের সাবেক সদস্য সচিব ও উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে।

লিখিত বক্তব্যে শামীম বলেন, আওয়ামী লীগের আমলে কোন দিন ফারুক কবিরাজকে আন্দোলন সংগ্রামে দেখিনি। ৫ আগস্টের পর হাইব্রিড রুপে ফিরে এসে ইউনিয়ন বিএনপির সভাপতি হন। এরমধ্যে তার ভাই মেহেদী কবিরাজের নেতৃত্ব ইউনিয়নব্যাপী আধিপত্য বিস্তার করেন। তারা চরের অন্তত ২ হাজার একর জমি দখল করে নিয়েছেন। মাছঘাট দখল, চাঁদাবাজি, দুঃসময়ের বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুরসহ ‘ত্রাস’ সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে তারা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে এলাকার অন্তত ২ হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। যাদের অনেকেই রাতে ঘুমাতে পারে না।

শামীম বলেন, এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে। আমি যাতে চেয়ারম্যান প্রার্থী না হই এজন্য আমার সমর্থিত নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে তারা। আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে সহযোগীতা চাই।

Tag :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত