০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রামগতিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে জরিমানা

  • আপডেট: ০১:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 10

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুত ও বিক্রির শর্ত লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) উপজেলার চর আলগী ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুত ও সরকারি শর্ত ভঙ্গ করে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী মো. দ্বীন মোহাম্মদ নামক এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে মজুতকৃত ৯০০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এদিন উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পেও তদারকি করা হয়। পাম্পগুলোতে বর্তমানে তেলের মজুত স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে রামগতি থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুত রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে জরিমানা

আপডেট: ০১:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬