০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কর্মনিষ্ঠায় পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

  • আপডেট: ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 3

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বুধবার (২২ জুলাই) লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক।

সভায় নিজ নিজ কর্মস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান, ওয়ারেন্ট তামিল ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার মো. আবু তারেক কাজের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন এবং বাহিনীর সবার কাজের প্রতি পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহা. আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রূপক চন্দ্র পাল এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এহসানুল হক।

এছাড়াও সভায় লক্ষ্মীপুর জেলার সকল থানা, ফাঁড়ি ও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কর্মনিষ্ঠায় পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কর্মনিষ্ঠায় পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

আপডেট: ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬