০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ১৬ জেলের অর্থদণ্ড

  • আপডেট: ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • 2013

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ নিধন করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১০ মার্চ) সকালে এ দণ্ড দেয় কমলমগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান। দুপুরে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর বিভিন্ন অংশে তার নেতৃত্বে এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ১৭০০ কেজি মাছ, ৪ টি মাছ ধরার ট্রলার ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জেলেরা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। 

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা,  দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। জাল জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয় এবং ট্রলার জব্দ করে রাখা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, ১৬ জেলের অর্থদণ্ড

আপডেট: ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫