০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ জনের যাবজ্জীবন

  • আপডেট: ০৯:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • 40851

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াতে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কাউছার হেসেন, আবুল হোসেন, ছোট কামাল, ইসমাইল হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, মো: হোসেন, আলমগীর, আবুল কালাম বাহার। অভিযোগ প্রমানিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামে দুই আসামীকে বেকসুর খালাস দেন আদালত। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন৷ রায়ের সময় আসামী হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত ছিল। বাকী ১০ আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানায়, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের আবুল খায়ের মাষ্টার বেপারী বাড়ির মকবুল আহম্মদের ঘরে মুখোশধারী ডাকাতদল হানা দেয়। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। তারা ঘরের গৃহকর্তা মকবুল আহম্মদের বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ডাকাতদল যাবার সময় ওই ঘরে থাকা মূল্যবান মালমাল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতদের আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম। পরে মামলাটি তদন্ত করে ২০০৫ সালের ২৯ ডিসেম্বর তিনি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমান শেষে ১১ আসামীর যাবজ্জীবন, দুইজনকে খালাশ দেন। বাকী এক আসামী মামলা চলাকালীন মারা যান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

গরমে স্বস্তির পরশ তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম

লক্ষ্মীপুরে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ জনের যাবজ্জীবন

আপডেট: ০৯:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩