০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধান চুরি মামলায় রামগতির চর বাদাম ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

  • আপডেট: ১০:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • 14732

লক্ষ্মীপুর প্রতিনিধি:
ক্ষেতের ধান চুরি মামলায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজ আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী চেয়ারম্যান জসিমের ভাতিজি জামেনারা আক্তার। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের ডা. সৈয়দ জাকির হোসেনের স্ত্রী।

ইউপি চেয়ারম্যান ছাড়া অন্য আসামীরা হলেন, আদনান আমিন, ফরহাদ হোসেন, ইফতেখার হোসেন শাওন, নুরুল আমিন, অজি উল্যাহ, খোরশেদ আলম, নোমান পাটওয়ারী, সফি উল্যাহ। এরা সকলে একই পরিবারের সদস্য ও আত্মীয়। তাদের বাড়ি রামগতি উপজেলার চরসীতা গ্রাম ও কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামে।

বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান জসিমসহ অন্য আসামীরা আদালতে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামীরা আদালতের নির্দেশনা অমান্য করে বাদির জমিতে থাকা ২৫০ মণ ধান চুরি করে নিয়ে যায়।

এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে চেয়ারম্যান জসিম ও তার বড় ভাই নুরুল আমিন, ছেলে ইফতেখার হোসেন শাওনের নেতৃত্বে অন্য আসামীরা তোরাবগঞ্জ গ্রামে বাদীর ৪ একর ৪৫ শতাংশ জমিতে থাকা ২৫০ মণ আমন ধান কেটে নিয়ে যায়। ধানগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ছিল। ধান লুটে বাধা দেওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ১৫ ডিসেম্বর জামেনারা আক্তার বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কমলনগর আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। চলতি বছর ১৫ মার্চ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

Tag :

গরমে স্বস্তির পরশ তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম

ধান চুরি মামলায় রামগতির চর বাদাম ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

আপডেট: ১০:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩