০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আশ্রয়ণের ঘরে থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট: ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 7368

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে আশ্রয়ণ প্রকল্পের তালাবন্ধ ঘরে আসমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাজীমারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বামী খোকন গাজীর সঙ্গে আসমা ওই ঘরে বসবাস করতেন। খোকন পেশায় শ্রমিক। ঘটনার পর থেকে তিনি পলাতক।

আসমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। তাঁদের দুইজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

পুলিশ ও স্থানীয় জানান, প্রকল্পের তালাবন্ধ খোকন গাজীর ঘর থেকে সকালে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা খুলে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়।

খোঁজ নিয়ে জানা যায়, আশ্রয়ণের ওই ঘরটি স্থানীয় জাকির হোসেনের নামের একজনকে বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। সে ঘরে মাসিক ৫০০ টাকা চুক্তিতে ভাড়া থাকতেন খোকন-আসমা দম্পতি। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। সর্বশেষ ১৭ আগস্ট আসমা ও খোকনের ঝগড়া হয়। পরে খোকন ঘরে তালা দিয়ে চলে যায়।

আসমার বোন পেয়ারা বেগম বলেন, আসমার স্বামী খোকন বাড়ি বরিশালে হলেও নারায়ণগঞ্জে বসবাস করতেন। খোকনের সঙ্গে তার পূর্ব পরিচয়ের কারণে দুই বছর আগে বিয়ে হয়। তাদের দুজনের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে সংসারে আসমার দুই ছেলে-মেয়ে রয়েছে।

নিহতের মা অজুফা বেগম বলেন, দুই মাস আগে খোকনকে নিয়ে আসমা নারায়ণগঞ্জ থেকে পৈত্রিক বাড়িতে আসে। এরপর এক মাস আগে তারা আশ্রয়ণ প্রকল্পে জাকিরের ঘর ভাড়া নেয়। খোকন এ এলাকায় শ্রমিকের কাজ করতো।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী পলাতক। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাবে ‘লুটপাটের মহোৎসব’

আশ্রয়ণের ঘরে থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট: ০২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২