১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঝালকাঠির নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো

  • আপডেট: ০৪:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 3

বিজয়ের আলো ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলার বেহাল অবস্থায় পড়ে থাকা পাঁচটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার পিচঢালা এই সড়কগুলো নির্মাণ কাজ করছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পাঁচটি সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা আব্দুল আজিজ খলিফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদাররা।
এলজিইডি কর্তৃপক্ষ জানায়, নলছিটি উপজেলায় ৩৫২ কিলোমিটার কাচা সড়ক রয়েছে। এগুলো মধ্যে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে পিচঢালা সড়ক নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি কর্তৃপক্ষ। ইতোমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক পিচঢালা করার জন্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহযোগিতায় ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কগুলো হচ্ছে ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাববাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তার বাড়ি পর্যন্ত মোট সাড়ে ছয় কিলোমিটার।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উৎসবমুখর পরিবেশে চন্দ্রগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পরাগ সম্পাদক রাজু

ঝালকাঠির নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলেন এমপি ইলেন ভূট্টো

আপডেট: ০৪:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬