১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রামগতি ব্রিজঘাট এলাকায় পুলিশের হানা: ডিজেল মজুত করে চড়া দামে বিক্রির দায়ে যুবক আটক

  • আপডেট: ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 11

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরের রামগতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত পুলিশের একটি চৌকস টিম অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত রামগতি থানার একটি চৌকস টিম রামগতি ব্রিজঘাট ও এর আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে ডিজেল মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে মোঃ সাইফুল ইসলাম শাকিল (২৮)-কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শাকিল বড়খেরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

অভিযানকালে আসামির হেফাজত থেকে ২৪টি ড্রাম ভর্তি মোট ৪৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। প্রতি ড্রামে আনুমানিক ২০০ লিটার করে ডিজেল ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৫২ হাজার টাকা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অসাধু উপায়ে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
সর্বাধিক পঠিত

রামগতি ব্রিজঘাট এলাকায় পুলিশের হানা: ডিজেল মজুত করে চড়া দামে বিক্রির দায়ে যুবক আটক

রামগতি ব্রিজঘাট এলাকায় পুলিশের হানা: ডিজেল মজুত করে চড়া দামে বিক্রির দায়ে যুবক আটক

আপডেট: ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬