০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষীপুরের রায়পুরে মাদকসেবীদের বিরুদ্ধে হামলার অভিযোগ,আহত-৮

  • আপডেট: ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 16

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবী ও তাদের পরিবারের সদস্যদের হামলায় ৮ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগও পাওয়া গেছে।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চাঁদপুর এবং তিনজনকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার (বোয়াডার বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রায়পুরের চরপাতা গ্রামের কেরামত আলী মুন্সি বাড়ির ইব্রাহিম (৬০), বাবলু (৩২), বিপ্লব (২২), কুমিরজান বেপারি বাড়ির রিয়াদ হোসেন (২৬), রুবেল হোসেন (৩৫) সহ মোট ৮ জন।

অভিযুক্তরা হলেন—উত্তর চরপাতা গ্রামের কেরামত আলী মুন্সি বাড়ির সিরাজ, সোহেল, শামীম, শান্ত, শাহাদাত ও ফাহিমসহ আরও ১০-১৫ জন।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা মাদক সেবন করে রাত ৯টার দিকে বর্ডার বাজারের সুমনের দোকানে অবস্থান করছিল। সেখানে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শান্ত ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে বিপ্লব, ইব্রাহিম, বাবলু, রিয়াদ ও রুবেলসহ অন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করে।

আহত বিপ্লব জানান, হামলার পর নিরুপায় হয়ে রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান তারা। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিষয়টি এখনো তার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষীপুরের রায়পুরে মাদকসেবীদের বিরুদ্ধে হামলার অভিযোগ,আহত-৮

আপডেট: ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬