০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

  • আপডেট: ১২:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 9

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ার গিয়ংগিদো প্রদেশের হোয়াসং সিটিতে অবস্থিত হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে প্রবাসী মুসলমানদের অংশগ্রহণে শনিবার (২৮ মার্চ) এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোরিয়া মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য মুসলিম কমিউনিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ইসলামিক সংগীত, ইসলামিক আলোচনা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং দোয়ার মাধ্যমে শব্বেদারী পালন করা হয়।
অনুষ্ঠানে ঈদুল ফিতরের তাৎপর্য ও মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত হাফেজ মাওলানা আব্দুর রহমান, এবং বিশেষ মেহমান হিসেবে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদপুর হাসান,
বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ধর্মীয় চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শব্বেদারীর পর ঈদ পূর্ণমিলনী পর্বে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে প্রবাসে থেকেও দেশের উৎসবের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি ঈদের আগে-পরে বা ঈদের ছুটিতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য শহীদি মর্যাদা কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াসির চৌধুরী বলেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রবাসে বসবাসরত মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ

মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

আপডেট: ১২:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬