০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল ১৬টি আগ্নেয়াস্ত্র

  • আপডেট: ০৩:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 11133

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ভবনের জন্য মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সবের মধ্যে এসএমজি ও থ্রি নট থ্রি রাইফেল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাখালিয়া এলাকার ইতালি প্রবাসী চন্দ্রনের নতুন ভবন নির্মানের মাটির নিচ থেকে এ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার ইতালি প্রবাসী মনোয়ার হোসেন চন্দ্রনের বহুতল ভবনের কাজের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মাটি খুড়তে গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে এসএমজি ও থ্রি নোট থ্রি রাইফেলসহ মোট ১৬টি অস্ত্র উদ্ধার করে থানা হেফাজতে নেয়। তবে, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধারা অস্ত্রগুলো মাটির নিচে রেখেছে বলে ধারণা স্থানীয়দের।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানান, আগ্নেঅস্ত্রগুলো পুরাতন। আপাতত এগুলো পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিষয়টি অবগত করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল ১৬টি আগ্নেয়াস্ত্র

আপডেট: ০৩:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩