০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ৭০০ নারী-পুরুষ পেলো যুবলীগ নেতার ঈদবস্ত্র

  • আপডেট: ০১:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • 6604

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে ৭০০ নারী পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে মানবিক যুবলীগের ব্যানারে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া ভূঁইয়া বাড়িতে ঈদসামগ্রীগুলো উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

বায়েজীদ ভূৃঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও এডভোকেট সৈয়দ কামরুল হোসেন কিরন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক যুবলীগ সারাদেশে মানুষের কল্যাণে কাজ করছে। ঈদের নামাজ শেষে সবাই আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্বাস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন। তার নেতৃত্বেই আমরা উন্নত সমৃদ্ধশীল দেশের কাতারে পৌঁছাবো।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ

লক্ষ্মীপুরে ৭০০ নারী-পুরুষ পেলো যুবলীগ নেতার ঈদবস্ত্র

আপডেট: ০১:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২