বিজয়ের আলো ডেস্ক :
পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে রাসপূজা ও রাস উৎসবের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার বক্তব্য ও আদর্শ তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করেন।
এর আগে রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ রাস উৎসবকে ঘিরে কুয়াকাটায় ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শিরোনাম:
পটুয়াখালী কুয়াকাটা রাসপূজার উদ্বোধন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
Tag :
সর্বাধিক পঠিত



















