০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: নির্বাচন বানচালের আশঙ্কায় উদ্বেগ, প্রতিহতের ঘোষণা

  • আপডেট: ১২:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 1

বিজয়ের আলো নিউজ ডেস্ক :
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে নির্বাচন বানচাল বা বাধাগ্রস্ত করার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সাধারণ স্বর্ণ ব্যবসায়ীরা। কোনো ধরনের অপচেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের দাবি, কোনো কোনো প্রার্থী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছেন।
সাধারণ ব্যবসায়ীরা বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার এবং একই সঙ্গে একটি সাংগঠনিক প্রক্রিয়া। তাই নির্বাচনে কোনো ধরনের পাঁয়তারা, প্রভাব বিস্তার, ষড়যন্ত্র কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের চেষ্টা করা হলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।
তাদের ভাষ্য, বাজুস শুধু একটি সংগঠনের নাম নয়; এটি স্বর্ণ ব্যবসায়ীদের আবেগ, ভালোবাসা ও ব্যবসায়িক স্বার্থের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। ব্যবসা তাদের রুটি-রুজির প্রধান অবলম্বন। ফলে সংগঠনকে ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
ব্যবসায়ীরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তারা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি বা অনিয়মের চেষ্টা করা হলে প্রয়োজন অনুযায়ী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে।
সাধারণ স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তায় বলা হয়, বাজুসের নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা পাঁয়তারা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
লক্ষ্মীপুর জেলার সাধারণ স্বর্ণ ব্যবসায়ীদের প্রচারিত বক্তব্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে সংযত থেকে ব্যবসায়ীদের ভোটাধিকার ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: নির্বাচন বানচালের আশঙ্কায় উদ্বেগ, প্রতিহতের ঘোষণা

লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: নির্বাচন বানচালের আশঙ্কায় উদ্বেগ, প্রতিহতের ঘোষণা

আপডেট: ১২:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬