০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট: ১২:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 23

Oplus_16908288

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পাওয়া ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, জনতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, মো. শহিদ উল্যা স্বপন, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের প্রত্যেককে উৎসাহ ও স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিগত বছরগুলোতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলেও শিক্ষার্থীদের সাফল্যকে বিশেষভাবে উদ্‌যাপন করতে এবারও এ আয়োজন করা হয়েছে। গত ১৫ বছরের ফলাফলের ধারাবাহিকতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে বলে জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৪৪