০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

  • আপডেট: ০৯:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 1

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে ইজারদারের কাছে খেয়া পারাপারে ঘাট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার জেলা প্রশাসনের প্রতিনিধি দল সরেজমিনে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাটে উপস্থিত হয়ে জনসম্মুখে ইজারাদার আব্দুল মোতালেবকে ঘাটটি বুঝিয়ে দেয়। একইসঙ্গে পূর্বের দখলদারের লোকজনকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জেলা পরিষদ থেকে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রীজঘাট সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের খালপাড় ও চররমিজ ইউনিয়নের হরিতামনি কালপাড় হতে টাংকি খাল হয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার মৌলভীরচরসহ চরগাশিয়া, ঢালচর এবং সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের ভুলুয়া নদীর জিয়ার বাজার পর্যন্ত ফেরিঘাটের ইজারা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই ইজারা সম্পন্ন হয়। এতে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি লক্ষ্মীপুরের রামগতির অংশের ইজারা পেয়েছেন। তিনি চররমিজ এলাকার রুহুল আমিনের ছেলে। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহারের নির্দেশনায় হিসাব রক্ষক আতিকুল হাই চৌধুরী ও সার্ভেয়ার মিজানুর রহমান ঘটনাস্থল উপস্থিত হয়ে ইজারাদারকে ঘাট দখল বুঝিয়ে দেন।

আব্দুল মোতালেব বলেন, ঘাট আমি ইজারা পেয়েছি। এখন আমাকে বুঝিয়ে দিয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

লক্ষ্মীপুরে রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

আপডেট: ০৯:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬