০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ইসকনের ‘উল্টো রথযাত্রা’ মহোৎসব উদযাপিত

  • আপডেট: ০৪:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 1

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
বিপুল উৎসাহ-উদ্দীপনা, বর্ণিল সাজ ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব— শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর ‘উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬’।

শুক্রবার (২৪ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), লক্ষ্মীপুর শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, বিশেষ পূজার্চনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রূপক চন্দ্র পাল। এছাড়াও এই মহোৎসবে লক্ষ্মীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ইসকনের সদস্যসহ শত শত পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ আবহমানকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।” মহোৎসবটি যেন উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।

আলোচনা পর্ব ও উদ্বোধন শেষে হাজারো ভক্তের কণ্ঠে উলুধ্বনি, খোল-করতাল আর ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এরপর পুণ্যার্থীদের রশি টানের মধ্য দিয়ে শ্রীমণ্ডিত বিশাল রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো রথযাত্রাটি এক বর্ণাঢ্য মিলনমেলায় রূপ নেয়।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ

লক্ষ্মীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ইসকনের ‘উল্টো রথযাত্রা’ মহোৎসব উদযাপিত

আপডেট: ০৪:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬