০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

  • আপডেট: ০১:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 1

কবির আহমদ ফারুক:
গত ১৫ থেকে ১৬ বছরের (২০০৯/২০১০-২০২৫) এসএসসি পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করে লক্ষ্মীপুর জেলার সেরা ১০টি উচ্চ বিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সময়ের ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে প্রণীত এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়৷

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৬,৯০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬,৮৫৫ জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ (এ+) অর্জন করে ১,২৬৭ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ বিদ্যালয় থেকে ৬,০১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫,৭৬৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১,২১৫ জন শিক্ষার্থী।

তৃতীয় স্থানে রয়েছে রায়পুর মার্চেন্টস একাডেমি। ৫,৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,১৩১ জন পাস করেছে এবং ৫৮৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

চতুর্থ স্থানে থাকা লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫,৯৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫,৭৪১ জন উত্তীর্ণ হয়েছে। এ বিদ্যালয় থেকে ৯০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টি জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

পঞ্চম স্থানে রয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়। ২০১০-২০২৫ সময়ে ৬,৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,৭৯৯ জন পাস করেছে এবং ৫৬৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া তালিকার বাকি প্রতিষ্ঠানগুলো হলো-
ষষ্ঠ: দত্তপাড়া রাম রতন বহুমূখী উচ্চ বিদ্যালয়
সপ্তম: লুম্বনগর একাডেমি

অষ্টম: দলটা রহমানিয়া হাই স্কুল

নবম: বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়

দশম: পৌর শহীদ স্মৃতি একাডেমি।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময়ের ফলাফলের ধারাবাহিকতা, পাসের হার এবং জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে বিদ্যালয়গুলোর শিক্ষার মান মূল্যায়নে এ ধরনের তালিকা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হতে পারে। তবে বিদ্যালয়ের সামগ্রিক মান নির্ধারণে সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষক-শিক্ষিকার দক্ষতা এবং শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

আপডেট: ০১:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬