বিজয়ের আলো ডেস্ক: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমলে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
সোমবার ( ৪মে ) গোপন সংবাদ পেয়ে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নীলকমল ৬ নং ওয়ার্ড আলী আহাম্মদ এর ছেলে মো: ছিদ্দিক (৩০) ও মৃত ফারুক ছেরাং এর ছেলে মো: তানভীর খান (২২), নুরাবাদ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মো: জাহাঙ্গীর আলম এর ছেলে মো জাহিদুর রহমান।
দুলারহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নীলকমল ৭ নং ওয়ার্ড মো: শাহাজাহান মাস্টারের বাড়ির পাশ থেকে মাদকদ্রব্য ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারদের বিরুদ্ধে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আদালতে উঠালেই চরফ্যাশন আদালত থেকে জামিন দিয়েছে বলে জানাযায়।









