০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কৃষি জমির টপ সয়েল কাটার উৎসব বন্ধে পুলিশের কঠোর পদক্ষেপ: ৫ জন গ্রেপ্তার, জব্দ ৪ ট্রাক্টর

  • আপডেট: ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 7

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি ‘বলি ট্রাক্টর’ জব্দ করা হয়। রোববার (১৯ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— চর রমিজ ইউনিয়নের আশ্রাফ উদ্দিন (৫০), বলিট্রাক্টর চালক মো. রিয়াজ (২৮), মো. রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার শামীম (১৯) এবং চরনেয়ামত গ্রামের সাব্বির (১৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই অপরাধের প্রেক্ষিতে রামগতি থানা পুলিশ বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কৃষি জমি রক্ষায় জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৫ জনকে গ্রেপ্তার এবং ৪টি বড় ট্রাক্টর জব্দ করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

কৃষি জমির টপ সয়েল কাটার উৎসব বন্ধে পুলিশের কঠোর পদক্ষেপ: ৫ জন গ্রেপ্তার, জব্দ ৪ ট্রাক্টর

আপডেট: ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬