০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ভিডিও করায় ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় দিলেন এসি ল্যান্ড

  • আপডেট: ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 92

Oplus_16908288

বিজয়ের আলো ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়েছেন চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আল নূর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কুমিল্লার সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল এবং দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

সাংবাদিক আব্দুল আলিম জানান, ‘তাঁর খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাঁকে তিন দিন আগে তাঁর খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান। দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন ‘শুনানিটা আজ হবে কিনা’।

Tag :

চন্দ্রগঞ্জ বাজারে মহা সপ্তমীর পুষ্পাঞ্জলি অর্পণ, উপস্থিত ছিলেন বাবু সমীর কর্মকার