১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

চন্দ্রগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধের সংকটে চরম ভোগান্তিতে রোগীরা

  • আপডেট: ০৫:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • 159

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে ঔষুধের সংকট চলছে। এতে করে স্বাস্থ্যসেবা নিতে আসা অসংখ্য রোগী পড়েছেন চরম দুর্ভোগে।

কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন, চলতি বছরের জানুয়ারিতে ওষুধ সরবরাহ পেয়েছি তারপরে এখন পর্যন্ত কোন প্রকার ঔষুধ পাওয়া যায় নাই ,ঔষুধ সরবরাহ না থাকায় আমরা রোগীদের ঠিকমতো ঔষুধ দিতে পারছি না। তবে পরামর্শ দিয়ে ও প্রেসক্রিপশন লিখে দিয়ে সেবা কার্যক্রম চলমান রেখেছি। প্রান্তিক জনসাধারণ বাহির থেকে ঔষুধ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অনেক সময় তারা ঔষুধ কেনার সামর্থ্য না থাকায় চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যান।”

এই কেন্দ্রে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। তবে ঔষুধ সংকটের কারণে চিকিৎসকদের পাশাপাশি রোগীরাও হতাশ। বিশেষ করে শিশু,বয়স্ক ও গর্ভবতী নারীরা এই সংকটে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা তাসলিমা আক্তার বলেন, “আমরা গর্ভবতী মায়েদের ও দম্পতি দেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করি। নিয়মিত চেকআপ, পুষ্টি পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করার উদ্যোগ থাকলেও ঔষুধ সংকটে অনেক সময় তা সম্ভব হয় না।”

পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ঘোষ বলেন, “আমাদের মাঠকর্মীরা (পরিবার কল্যাণ সহকারী রা )বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করেন। তারা গর্ভবতী মায়েদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, দম্পতিদের কে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ করেন।যাতে তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারেন। তবে মাঠ পর্যায়েও ঔষুধ সরবরাহ কম থাকায় কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয়রা ও রোগীরা বলেন এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তারা নিয়মিত থাকেন ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের আন্তরিক কিন্তু ঔষুধ সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে , যা সমাধান জরুরি।

তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ সমস্যা দ্রুত সমাধান না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ তার চরম ভোগান্তির শিকার হবেন।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুর বাজুস নির্বাচনে সমীর কর্মকারের ১০ দফা ইশতেহার ঘোষণা

চন্দ্রগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধের সংকটে চরম ভোগান্তিতে রোগীরা

আপডেট: ০৫:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫