০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: ১২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • 1080

বিজয়ের আলো ডেস্ক: রাজধানীর রামপুরায় আল মামুন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে মামুন আত্মহত্যা করেছেন, নাকি কেউ তাকে হত্যা করেছে- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল শনিবার (২৪ জুলাই) দিনগত রাত ১টার দিকে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আল মামুন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

রামপুরা থানার এসআই কামরুল হক জানান, পূর্ব রামপুরার একটি বাসায় মামুনসহ চারজন ভাড়া থাকতেন। ঈদের আগে তিনজন গ্রামের বাড়িতে যান। মামুন ঢাকাতেই ছিলেন। গতকাল রাতে মামুনের ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। রাত ১টার দিকে গিয়ে ঝুলন্ত অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামুনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। বিআলো

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন: ২ নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে শ্রমিক দল নেতা নুরুল ইসলাম লিটন

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ১২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১