০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

লক্ষীপুরে পরিবেশ কথন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • 961

লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ কথন শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রাঙ্গণে আজ শনিবার দুপুরে জাতীয় পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন ‘সবুজ বাংলাদেশে’র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সংগঠনটির সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইয়ুথ লীডারশীপ’র সভাপতি নেয়ামত উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা সুন্দর পরিবেশ রক্ষায় অবৈধ বাংলা ইটভাটা বন্ধ, নদ-নদী দখল দূষণমুক্ত রাখা, প্লাষ্টিক পণ্য পরিহারসহ পরিবেশ সচেতনতার উপর গুরুত্বারোপর করেন। একই সঙ্গে আগামী প্রজম্মের জন্য একটি উন্নত ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার আহবান জানান। পরে পথচারীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছের শতাধিক চারা বিতরণ করেন অতিথিরা।

Tag :

চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষীপুরে পরিবেশ কথন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১